দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরের রামগতিতে লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি চুল্লি বিনষ্ট করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে উচ্ছেদ করা হয়েছে জ্বালানি কাঠ ব্যবহারের জন্য স্থাপিত একটি অবৈধ করাতকল।
বুধবার (২৮ অক্টোবর) উপজেলার চর আফজল ইউনিয়নে মেসার্স আমানত ব্রিকস নামের একটি লাইসেন্সবিহীন ইটভাটায় এ অভিযান চালানো হয়।
অভিযানে ইটভাটার দুটি চুল্লি ভেঙে ও পানি ছিটিয়ে ব্যবহারের অনুপযোগী করে দেওয়া হয়। পাশাপাশি ভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের উদ্দেশ্যে স্থাপিত অবৈধ করাতকলটি উচ্ছেদ করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার অভিযান পরিচালনা করেন। এ সময় বাংলাদেশ পুলিশ, ব্যাটালিয়ন আনসার, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশ নেন।
জেলা প্রশাসন জানিয়েছে, লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
যে আই